পেছাতে পারে ভারত সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন-তারিখ চূড়ান্ত হয়নি। তবে ভারতে বাংলাদেশ দলের একমাত্র টেস্টের সফরটি আগস্টের প্রথম সপ্তাহে হতে পারে বলেই ধারণা দিয়েছিল বিসিবি। কাল জানা গেল, সফরটি পেছাতেও পারে। কারণ জুলাই-আগস্ট মিলিয়ে চার টেস্টের সিরিজ খেলতে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর চূড়ান্ত।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর কথায়ও পাওয়া গেল সিরিজ পেছানোর আভাস, ‘অক্টোবরে ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে। আমরা চাই তার আগেই ভারত সফর শেষ করতে। এখন সেটা আগস্টেও হতে পারে, সেপ্টেম্বরেও হতে পারে।’
বিসিবির ইচ্ছা, টেস্টটি হোক ইডেন গার্ডেনে। কিন্তু টেস্টের সম্ভাব্য সময়ে কলকাতায় বৃষ্টির প্রবল সম্ভাবনা বলে এই ইচ্ছা পূরণ না হওয়ার সম্ভাবনাই বেশি। ভারত ও ইংল্যান্ড সিরিজ ছাড়া ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরেও যাওয়ার কথা বাংলাদেশ দলের। এসবের বাইরে এ বছর হতে পারে একটা সিরিজই। জুন-জুলাইয়ে বাংলাদেশকে দুই টেস্ট ও তিন ওয়ানডের পূর্ণাঙ্গ সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়ে রেখেছে জিম্বাবুয়ে। এ ব্যাপারে বিসিবি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও মনোভাবটা নেতিবাচকই।