পেছাল দক্ষিণ আফ্রিকা মেয়েদের বাংলাদেশ সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আগামীকাল বাংলাদেশে আসার কথা থাকলেও আসছে না দক্ষিণ আফ্রিকার মেয়েদের ক্রিকেট দল। ফলে ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে না সিরিজও।

বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস অবশ্য আজ জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকা মেয়েদের দলের সফর বাতিল হয়নি। আগামী ৪-৫ দিনের মধ্যে তারা নতুন করে বাংলাদেশে আসার তারিখ জানাবে। সে পর্যন্ত আমাদের দল কক্সবাজারেই অনুশীলন চালিয়ে যাবে।’
এর আগে নিরাপত্তার কারণে সফর স্থগিত করলেও এবার নাকি সফর পেছানোর অন্য কারণ দেখিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ‘তাদের কয়েকজন খেলোয়াড়ের পরীক্ষাসহ টুকটাক সমস্যা আছে। সে জন্যই কাল (আজ) তারা আসছে না’-বলেছেন মিডিয়া কমিটির প্রধান।
বিসিবি সূত্রে জানা গেছে, সিরিজটা নতুন করে হলেও ১৫ নভেম্বর জিম্বাবুয়ের মহিলা দলও আসবে বলে কমে আসতে পারে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে ম্যাচসংখ্যা। এমনকি কক্সবাজার থেকে কিছু ম্যাচ চলে আসতে পারে ফতুল্লা বা বিকেএসপিতেও।