পেছাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপ্রিল মাসে একটিও আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়নি। তারপরও কাল প্রকাশিত সর্বশেষ ফিফা র্যা ঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৭৮ নম্বরে নেমেছে বাংলাদেশ।
পেছানোর কারণ কুয়েত। নিষিদ্ধ হওয়ায় গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ কোরিয়া ও লাওসের বিপক্ষে শেষ দুটি ম্যাচ খেলতে পারেনি মধ্যপ্রাচ্যের দেশটি। গত মাসে ওই ম্যাচ দুটিতে দক্ষিণ কোরিয়া ও লাওসকে বিজয়ী ঘোষণা করে ফিফা। এই ম্যাচ দুটির ফল হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় ৬ ধাপ এগিয়ে বাংলাদেশকে টপকে গেছে লাওস। আর তাতেই এক ধাপ অবনমন বাংলাদেশের।
র্যা ঙ্কিংয়ে সবার ওপরে আর্জেন্টিনা। পরিবর্তন নেই পরের ৫২টি স্থানেও। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের ওপরে আছে আফগানিস্তান (১৪৭), মালদ্বীপ (১৬০) ও ভারত (১৬২)। সূত্র: ফিফা।