পেপসি ডিআরইউ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেপসি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চ্যানেল আই। কাল মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনালে তারা ২২ রানে হারিয়েছে চ্যানেল টোয়েন্টিফোরকে। প্রথমে ব্যাট করে চ্যানেল আই কোনো উইকেট না হারিয়ে করে ৯৭ রান। চ্যানেল টোয়েন্টিফোর করে ৭৫ রান। ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরা চ্যানেল আইয়ের শফিক। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।