পেস নির্ভর অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি মিচেল স্টার্ক। ১ জুন শুরু আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে পুরোপুরি সুস্থ হবেন, সেটাও এখনই বলা যাচ্ছে না। তবু এই বাঁহাতি ফাস্ট বোলারকে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দলে রেখেছে অস্ট্রেলিয়া।
কাল ঘোষিত দলে স্টার্কের সঙ্গে আছেন সত্যিকারের দুই ফাস্ট বোলার প্যাট কামিন্স ও জেমস প্যাটিনসন। তাঁদের সঙ্গী জশ হ্যাজলউড ও চোট কাটিয়ে ফেরা মিডিয়াম পেসার জন হ্যাস্টিংস। দলে একমাত্র বিশেষজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী বাংলাদেশ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এএফপি, আইসিসি।
অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জন হ্যাস্টিংস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, ময়েজেস হেনরিকেস, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।