পেস-রাজত্বে ক্যারিবীয় রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যানন গ্যাব্রিয়েল ৫, জেসন হোল্ডার ৩, আলজারি জোসেফ ২। পরশু ওয়েস্ট ইন্ডিজের তিন পেসার মিলেই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানকে। দলকে এনে দিয়েছেন দারুণ এক জয়। টেস্টের চতুর্থ ইনিংসে পেসারদের ১০ উইকেট নেওয়ার ৫৯তম ঘটনা এটি। ব্রিজটাউনের আগে সর্বশেষ ২০১৪ সালে অকল্যান্ডে ভারতের বিপক্ষে ১০ উইকেট নিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন নিউজিল্যান্ডের পেসাররা। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশিবার ১০ উইকেট নিয়ে দল জিতিয়েছেন ক্যারিবীয় পেসাররাই, এবারসহ ১৪ বার। এর ১১ বারই অবশ্য ১৯৭৬ থেকে ১৯৯৮ সালের মধ্যে। চতুর্থ ইনিংসে ১৩ বার করে ১০ উইকেট নিয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পেসাররা আছেন এরপরই।
চতুর্থ ইনিংসে পেসারদের ১০ উইকেট
১৪ ওয়েস্ট ইন্ডিজ
১৩ অস্ট্রেলিয়া
১৩ ইংল্যান্ড
৭ দক্ষিণ আফ্রিকা
৫ পাকিস্তান
৪ নিউজিল্যান্ড
* এ ছাড়া একবার করে এই কীর্তি আছে ভারত, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের পেসারদের।