পোর্ট এলিজাবেথে জিতল বৃষ্টিই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা বেঁচে আছে, পরশু এমন দাবিই করেছিলেন মরনে মরকেল। কিন্ত জয়ের সেই সুযোগ পেলেন কই! বৃষ্টিতে কাল ভেসে গেছে পোর্ট এলিজাবেথ টেস্টের শেষ দিন, মাঠে গড়ায়নি একটি বলও। দুই দলের একটি করে ইনিংসও শেষ না হতেই তাই সিরিজের দ্বিতীয় টেস্ট ড্র। ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক দল। ২ জানুয়ারি কেপটাউনে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ও শেষ টেস্ট। ক্রিকইনফো।