প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার ফিফটিটা গত সপ্তাহেই করেছেন কাইরন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার পরশু ওয়ানডে খেলার সেঞ্চুরিও করে ফেললেন। ৫০টি টি-টোয়েন্টি ও ১০০টি ওয়ানডে খেলা পোলার্ড একটিও টেস্ট খেলেননি। কোনো টেস্ট না খেলেই ১০০ ওয়ানডে খেলে ফেলা দ্বিতীয় ক্রিকেটার পোলার্ড। প্রথমজন ভারতের রোহিত শর্মা। ২০০৭ সালে প্রথম ওয়ানডে খেলা রোহিতের টেস্ট অভিষেক ২০১৩ সালে ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। রোহিত টেস্ট আঙিনায় আসেন ১০৮টি ওয়ানডের অভিজ্ঞতা নিয়ে। ওয়ানডে যুগে কোনো ওয়ানডে না খেলে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডটা ইংল্যান্ডের মার্ক বুচারের। ৭১টি টেস্ট খেললেও একবারও রঙিন পোশাকে ইংল্যান্ডের হয়ে খেলেননি বুচার।