পোলার্ড-নারাইনকে দিয়ে কি শুরু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন না পোলার্ড ও নারাইন
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন না পোলার্ড ও নারাইন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এখন যেন মহাবিপদ সংকেতই দেখছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইবিসি) সঙ্গে ক্রিকেটারদের চুক্তি নিয়ে চাপান উতোরে দলটির শীর্ষস্থানীয় ক্রিকেটারদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার যে শঙ্কা দেখা দিয়েছিল, সেটাই যেন সত্যি হতে চলেছে! কাল বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দল থেকে নাম প্রত্যাহার করে নিলেন কাইরন পোলার্ড ও সুনীল নারাইন। বোর্ড অবশ্য দাবি করছে, দুজনের এই সরে যাওয়া চুক্তি সংক্রান্ত কোনো ব্যাপারে নয়।
গত নভেম্বরে শ্রীলঙ্কায় খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন পোলার্ড। এর পর থেকে আর মাঠে নামতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের জানিয়েছে, সেই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি বলেই পোলার্ড দলে নেই। আর নারাইন? ওই শ্রীলঙ্কা সফরেই নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কনুই বাঁকানোর জন্য নিষিদ্ধ হওয়া নারাইনের এখন বিশ্বকাপ খেলতে কোনো বাধা নেই। কিন্তু বোলিং অ্যাকশন শুধরানোর পর ক্রিকেটে ফেরার জন্য আরও বেশি সময় চাইছেন এই অফ স্পিনার। সে জন্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নেওয়া!
বিশ্বকাপ দল থেকে নাম প্রত্যাহার করা ক্রিকেটারদের সংখ্যাটা যে আর বাড়বে না তাঁর নিশ্চয়তা কী? আগামী কালের মধ্যেই বোর্ডের চুক্তিতে সই করার সময়সীমা ক্রিকেটারদের বেঁধে দিয়েছে ডব্লুআইবিসি। এখন নাটকের শেষ অঙ্কের মঞ্চায়ন দেখার অপেক্ষা। এএফপি।