প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের মাটিতে মাত্র একটি টেস্ট সেঞ্চুরি, দেশের বাইরে ছয়টি। দেশের মাটিতে টেস্টে ব্যাটিং গড় ৩১.২৫, দেশের বাইরে ৫১.৭২। পরিসংখ্যানটাই বলে দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো দেশের চেয়ে দেশের বাইরেই ব্যাটিংটা ভালো করেন। প্রতিপক্ষের মাঠে কমপক্ষে ১০ ইনিংস ব্যাট করেছেন এমন ক্যারিবীয় ব্যাটসম্যানদের মধ্যে ব্রাভো আছেন দুইয়ে। ব্রাভো ৩৬ ইনিংসে করেছেন ১৭৫৯ রান। ৩২ ইনিংসে ৫২.১৮ গড়ে ১৬৭০ রান নিয়ে ব্রাভোর ওপরে আছেন ষাটের দশকের ব্যাটসম্যান সিমুর নার্স। সব দেশ মিলিয়ে প্রতিপক্ষের মাঠে ৫০-এর বেশি ব্যাটিং গড় মাত্র ৪৮ ব্যাটসম্যানের। ১০২.৮৪ গড় নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়ার ডোনাল্ড ব্র্যাডম্যান। স্যার ডনের চেয়ে অনেকটা পিছিয়ে থেকে দুইয়ে ইংল্যান্ডের কেন ব্যারিংটন (৬৯.১৮)। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে তামিম ইকবাল (৪২.২৯)।