প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান ৮ ম্যাচে ১৬। ওয়েস্ট ইন্ডিজ ১২ ম্যাচে ১৬। খুলনা টেস্ট শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিসংখ্যায় এক কাতারেই ছিল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। কাল মোহাম্মদ হাফিজের সেঞ্চুরিতে ক্যারিবীয়দের টপকে গেল পাকিস্তানিরা। টেস্টে বাংলাদেশের বিপক্ষে মোট সেঞ্চুরিতে পাকিস্তান এখন দ্বিতীয়। ১৬ ম্যাচে ৩১ সেঞ্চুরি নিয়ে সবার ওপরে শ্রীলঙ্কা, যার ৭টিই করেছেন কুমার সাঙ্গাকারা। ওয়েস্ট ইন্ডিজ তৃতীয়। সমান ১৩ সেঞ্চুরি নিয়ে চারে যৌথভাবে ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ১১টি করে। বাংলাদেশের সঙ্গে চার ম্যাচ খেলে অস্ট্রেলীয়দের সেঞ্চুরি ৯টি।