প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাবুন তো, প্রিয় দলের খেলা দেখার জন্য প্রায় ৮০ হাজার টাকা খরচ করতে হচ্ছে আপনাকে। আরও ভাবুন, সে ম্যাচ দেখতে ৫ হাজার মাইল পাড়ি দিতে হবে। এবার ভাবুন, সে পথ পাড়ি দিয়েও খেলাটাই দেখলেন না। সেটাও ইচ্ছে করেই! পরশু এমন কাণ্ড ঘটিয়েছেন স্টুয়ার্ট ক্রেনার নামের কভেন্ট্রি সিটির এক সমর্থক। মালিকপক্ষের প্রতি ক্ষোভ জানাতে ইংল্যান্ডের তৃতীয় বিভাগের দলটির সমর্থকেরা পরিকল্পনা করেছিলেন ম্যাচের দিন সবাই একত্র হয়ে স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে থাকবেন। দল-অন্তঃপ্রাণ ক্রেনার তাই যুক্তরাষ্ট্র থেকেই ছুটে এলেন প্রতিবাদে অংশ নিতে। গত সপ্তাহেও কভেন্ট্রির আরেক ম্যাচে খেলনা শুয়োর ছুড়ে মেরেছিলেন দর্শকেরা। এবার খেলাই দেখলেন না কেউ। ভালো বিপদেই পড়েছে দলটির মালিকপক্ষ সিসু। গোলডটকম।