প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন থেকেই নিউজিল্যান্ডে মহা ধুমধামে চলছে একটা আবেদনে স্বাক্ষর সংগ্রহ। উদ্দেশ্য, মার্টিন ক্রোর নাইটহুড খেতাব প্রাপ্তি। এরই মধ্যে সাত হাজারের ওপর সই জোগাড় করা হয়ে গেছে। কিন্তু যাঁর জন্য এত কিছু, সেই ক্রোরই সায় নেই। নিউজিল্যান্ডের এই কিংবদন্তি ব্যাটসম্যান জানিয়ে দিয়েছেন, নামের আগে ‘স্যার’ উপাধি যোগ করার কোনো ইচ্ছেই নেই তাঁর। যদি সম্মানটা তাঁকে দেওয়াও হয়, সেটি সবিনয়ে ফিরিয়ে দেবেন। মার্টিন ক্রোর বড় ভাই জেফ ক্রো এখন আছেন বাংলাদেশে। পাকিস্তানের সঙ্গে সিরিজের ম্যাচ রেফারি তিনি। তিনিও ভাইয়ের সঙ্গে সুর মিলিয়ে জানিয়েছেন, ‘ওর নাইটহুডের দরকার নেই। ওকে তো এমবিই (মেম্বার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) দেওয়াই হয়েছে।’ ব্রিটিশ সরকারের মর্যাদাপূর্ণ এই পুরস্কার ক্রো পেয়েছেন সেই ১৯৯১ সালে। নাইটহুড তো তাঁর না হলেও চলে! এনডিটিভি।