প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিরে এলেন বয়েড র্যাঙ্কিন। র্যাঙ্কিন ফিরে এলেন আয়ারল্যান্ড দলে। ২০০৭ সালে আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত ডানহাতি পেসার দল বদলে চলে গিয়েছিলেন ইংল্যান্ডে। ৬ ফুট ৭ ইঞ্চি দীর্ঘ শরীরের এই বোলারের স্বপ্ন ছিল টেস্ট খেলার। সেই স্বপ্নটা পূরণ হয়েছে। ২০১৪ সালে অস্ট্রেলিয়ায় অ্যাশেজের একটি ম্যাচও খেলেছেন র্যাঙ্কিন। ইংল্যান্ডের হয়ে ১ টেস্ট, ৭ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলা সেই র্যাঙ্কিনই আবার ফিরেছেন আয়ারল্যান্ডে। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে দল পাল্টে আবারও পুরোনো দলে ফিরে আসার মাত্র দ্বিতীয় উদাহরণ গড়লেন র্যাঙ্কিন। প্রথমজন বিলি মিডউইন্টার। ইংল্যান্ডে জন্ম নেওয়া এই অলরাউন্ডার মেলবোর্নে ইতিহাসের প্রথম টেস্টটি খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। পরে ১৮৮১-৮২ মৌসুমে ইংল্যান্ডের হয়ে অস্ট্রেলিয়া সফরের পর ১৮৮৩ সালে আবার অস্ট্রেলিয়া দলে ফেরেন মিডউইন্টার।