
পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে এজবাস্টনে আগে ব্যাট করা দল কোনো টেস্ট জিততে পারেনি। টস জিতে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হকও তাই সিদ্ধান্ত নিতে একদমই ভাবেননি। তবে আসল কাজটা ছিল বোলারদের। অধিনায়কের সিদ্ধান্তটা সঠিক প্রমাণ করতে হবে তো! সেই দায়িত্বটা কাঁধে তুলে নিলেন প্রায় পাঁচ বছর পরে টেস্ট দলে ফেরা সোহেল খান।
পাকিস্তানের এই ডানহাতি পেসারের বোলিং তোপে একপর্যায়ে ১৫৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। তবে গ্যারি ব্যালান্সের হাফ সেঞ্চুরির (৭০) পর মঈন আলীর ফিফটিতে (৬৩) ছুঁই ছুঁই তিন শ করেছে ইংল্যান্ড। প্রথম দিন শেষে ৮৬ ওভারে অলআউট ২৯৭ রানে।
ক্যারিয়ারে এর আগে দুটি মাত্র টেস্ট খেলেছেন সোহেল। ২০০৯ সালে করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর দ্বিতীয় টেস্টটি খেলার জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় দুই বছর। সেটিরও প্রায় পাঁচ বছর পর কাল সুযোগ পেলেন ওয়াহাব রিয়াজের বদলে। প্রত্যাবর্তনটা কী দারুণভাবেই না স্মরণীয় করে রাখলেন ৩২ বছর বয়সী পেসার। দিনের প্রথম সেশনে অ্যালেক্স হেলস আর বিপজ্জনক জো রুটকে ফিরিয়ে দেওয়ার পর দ্বিতীয় সেশনে আউট করেছেন জেমস ভিন্স আর জনি বেয়ারস্টোকেও। পরে অ্যান্ডারসনকে ফিরিয়ে নিজের বোলিংয়ের রূপ দিয়েছেন ২৩-৩-৯৬-৫। ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির ও রাহাত আলী। ক্রিকইনফো।
স্কোরকার্ড
টস: পাকিস্তান
ইংল্যান্ড ১ম ইনিংস
রান বল ৪ ৬
কুক এলবিডব্লু ব রাহাত ৪২ ৫২ ৮ ০
হেলস ক সরফরাজ ব সোহেল ১৭ ৩১ ৩ ০
রুট ক হাফিজ ব সোহেল ৩ ৬ ০ ০
ভিন্স ক ইউনিস ব সোহেল ৩৯ ৬৫ ৬ ০
ব্যালান্স ক সরফরাজ ব ইয়াসির ৭০ ১৫০ ১১ ০
বেয়ারস্টো ক সরফরাজ ব সোহেল ১২ ১৬ ১ ০
মঈন ক সরফরাজ ব আমির ৬৩ ১১৮ ৭ ০
ওকস ক সরফরাজ ব রাহাত ৯ ২৪ ২ ০
ব্রড ক আজহার ব আমির ১৩ ২৪ ২ ০
ফিন অপরাজিত ১৫ ২৫ ৩ ০
অ্যান্ডারসন এলবিডব্লু ব সোহেল ৫ ৯ ১ ০
অতিরিক্ত (লেবা ১, ও ১, নো ৪) ৬
মোট (৮৬ ওভারে অলআউট) ২৯৭
উইকেট পতন: ১-৩৬, ২-৪৮, ৩-৭৫, ৪-১৪৪, ৫-১৫৮, ৬–২২৪, ৭–২৪৪, ৮–২৭৬, ৯–২৭৮।
বোলিং: আমির ১৬-৩-৫৩-২, সোহেল ২৩-৩-৯৬-৫ (নো ৪), রাহাত ২০-৪-৮৩-২ (ও ১), ইয়াসির ২৭-৩-৬৪-১।