প্রথম আলোয় সরাসরি বাংলা ধারাভাষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘণ্টা বেজেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। প্রস্তুত প্রথম আলোও। এবারের বিশ্বকাপে নানা আয়োজনের পসরা সাজিয়েছে প্রথম আলো। এর মধ্যে আছে বাংলাদেশের প্রতিটি ম্যাচে বাংলায় সরাসরি ধারাভাষ্য। প্রথম আলোর হোম পেজে ম্যাচ শুরুর আগমুহূর্ত থেকে শেষ পর্যন্ত প্রতি মুহূর্তের আপডেট পাবেন এই ধারাভাষ্যে। শুধু তা-ই নয়, আপনি নিজেও ম্যাচ ও বাংলাদেশ দল সম্পর্কে আপনার মন্তব্য জানাতে পারবেন এখানে। সেরা মন্তব্যগুলো বেছে নিয়ে প্রকাশিত হবে ধারাভাষ্যে।

মাঠে মাশরাফিরা খেলছে। আসুন আমরা যে যেখানে আছি, সেখান থেকেই সমর্থন দিই নিজের প্রিয় দলকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশ–আয়ারল্যান্ড