প্রথম আলো ক্রিকেট লীগ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে শুরু হয়েছে প্রথম আলো ডিএসএ ক্রিকেট লীগ। গতকাল বৃহস্পতিবার নীলফামারী জেলা স্টেডিয়ামে ওই লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
উদ্বোধনী খেলায় ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব সৈয়দপুরকে ৮ উইকেটে হারিয়েছে সিটি ক্রিকেট ক্লাব সৈয়দপুর।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, প্রথম আলোর পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২০১১ সাল থেকে নীলফামারীতে প্রথম আলো ক্রিকেট লীগ ও প্রথম আলো ভলিবল অনুষ্ঠিত হয়। এবার প্রথম আলো ক্রিকেট লীগে জেলার ১২টি ক্রিকেট ক্লাব অংশ নিয়েছে। প্রতিদিন নির্ধারিত ৫০ ওভারের একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।