আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট পেতে মাত্র ছয় বল অপেক্ষা করতে হলো সানজামুল ইসলামকে। বাংলাদেশের বাঁহাতি স্পিনার কাল ডাবলিনে ওয়ানডে অভিষেকে প্রথম ওভারেই আউট করলেন আয়ারল্যান্ডের এড জয়েসকে। ওয়ানডে অভিষেকে নিজের প্রথম ওভারেই উইকেট পাওয়া ষষ্ঠ বাংলাদেশি সানজামুল। হিসাবটা অবশ্য ২০০১ সালে জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের পর থেকে করা। সানজামুলের আগে তারেক আজিজ, মানজারুল ইসলাম, সোহাগ গাজী, জুবায়ের হোসেন ও মোসাদ্দেক হোসেন ওয়ানডে অভিষেকে প্রথম ওভারে উইকেট পেয়েছেন। তাঁদের মধ্যে গত বছর আফগানিস্তানের বিপক্ষে প্রথম বলেই উইকেট নিয়েছিলেন মোসাদ্দেক।
ওয়ানডে অভিষেকে প্রথম ওভারেই উইকেট
বাংলাদেশের বোলার
বল বোলার বিপক্ষ ভেন্যু সাল
১ম মোসাদ্দেক হোসেন আফগানিস্তান মিরপুর ২০১৬
২য় সোহাগ গাজী ও. ইন্ডিজ খুলনা ২০১২
৩য় মানজারুল ইসলাম ইংল্যান্ড চট্টগ্রাম ২০০৩
৪র্থ তারেক আজিজ পাকিস্তান চট্টগ্রাম ২০০২
৫ম জুবায়ের হোসেন জিম্বাবুয়ে মিরপুর ২০১৪
৬ষ্ঠ সানজামুল ইসলাম আয়ারল্যান্ড ডাবলিন ২০১৭