প্রথম ওয়ানডেতে জয়ী নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়াবর্ধনে ছাড়া শ্রীলঙ্কার আর সব ব্যাটসম্যানই পরিচয় দিয়েছেন ব্যর্থতার ছবি: ক্রিকইনফো
জয়াবর্ধনে ছাড়া শ্রীলঙ্কার আর সব ব্যাটসম্যানই পরিচয় দিয়েছেন ব্যর্থতার ছবি: ক্রিকইনফো

প্রাথমিক বিপর্যয় সত্ত্বেও মাহেলা জয়াবর্ধনের সেঞ্চুরিটি আশা জাগিয়েছিল শ্রীলঙ্কার। কিন্তু জয়ার্ধনের ইনিংসটি ছাড়া আর লঙ্কান ব্যাটসম্যানই দলকে দিতে পারলেন না আলোর দিশা। ২১৮ রানের পুঁজি নিয়ে লড়াইটা হলেও জয়ের দেখা শেষ পর্যন্ত পে​ল না শ্রীলঙ্কা। ক্রাইস্টাচার্চে ওয়ানডে সিরিজের প্রথম সাক্ষাৎ​কারে ৩ উইকেটে জিতে শুভ সূচনাই হল নিউজিল্যান্ডের।
টসে জিতে ব্যাট করতে নামাটাই বোধহয় কাল হয়েছে শ্রীলঙ্কার। ক্রাইস্টচার্চের মেঘলা আকাশ ইনিংসের শুরুতেই দারুণভাবে সহায়তা করা শুরু করে কিউই বোলারদের। মাত্র ৮২ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়া দলকে পথ দেখিয়েছিলেন জয়বর্ধনে। কিন্তু অপরাপর ব্যাটসম্যানদের ব্যর্থতায় তাঁর দারুণ ইনিংসটি শেষ পর্যন্ত মাঠে মারা যায়। ১০৭ বলে, ১২টি চার ও একটি ছয়ে সাজানো জয়াবর্ধনের ১০৪ রানের
ইনিংস বড় সংগ্রহের ভিত গড়ে দিলেও লঙ্কান লেট অর্ডার ব্যাটসম্যানদের প্রত্যয়হীন ব্যাটিংয়ের কারণে শ্রীলঙ্কা নিউজিল্যা​ন্ডকে চ্যালেঞ্জ জানাতে পারেনি। ২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুরে অ্যান্ডারসন ও ব্রেন্ডন ম্যাককালামের দুটো দারুণ ইনিংসই নিউজিল্যান্ডের বিজয় নিশ্চিত করে।
ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে আর মিচেল ম্যাকক্লেনাঘানের বোলিংয়ে শুরু থেকেই চাপের ম​েধ্য পড়ে শ্রীলঙ্কা। ৫১ রানে ৩ উইকেট হারিয়ে বসার পর জয়াবর্ধনে খেলেন দারুণ ওই ইনিংসটি। মিডল অর্ডারে অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে ও জীবন মেন্ডিস—এই তিন ব্যাটসম্যানের কেউই জয়াবর্ধনেকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। পাশাপাশি লোয়ার অর্ডারের অমার্জনীয় ব্যর্থতায় শ্রীলঙ্কা সম্ভাবনা থাকা সত্ত্বেও মোট সংগ্রহকে ২৬০/২৭০-এর আশেপাশে নিয়ে যেতে না পারার খেসারত শেষ পর্যন্ত দিয়েছে ম্যাচটা হেরেই।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সফলতম ছিলেন মিচেল ম্যাকক্লেনাঘান। ৩৬ রানে তিনি তুলে নেন ৪ উইকেট। এছাড়া অ্যাডাম মিলনে ৩৭ রানে ২টি উইকেট নেন। কুরে অ্যান্ডারসন ও নাথান ম্যাককালামের ঝুলিতে যায় একটি করে উইকেট।
শ্রীলঙ্কার রান তাড়া করতে নেমে স্কোরবোর্ডে কোনো রান না তুলেই মার্টিন গাপটিলকে হারায় নিউজিল্যান্ড। কিউই ​পেসারদের মতোই শ্রীলঙ্কার পেসাররা এসময় জ্বলে ওঠেন। নুয়ান কুলাসেকেরা ও শামিন্দা এরাঙ্গারা বেশ বিপাকেই ফেলেন নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের। তবে উইকেটের একদিকে দাঁড়িয়ে ব্রেন্ডন ম্যাককালাম তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে রান তাড়া করার আত্মবিশ্বাস ফিরে পায় নিউজিল্যান্ড। ম্যাককালাম ২২ বলে ৫১ রান করে সেনানায়েকের বলে কুমার সাঙ্গাকারার হাতে ধরা পড়েন। ১০১ রানে এক পর্যায়ে ৫ উইকেট হারিয়ে বসা নিউজিল্যান্ড নিজেদের আবার ​ফিরে পায় কুরে অ্যান্ডারসনের ব্যাটে। ৯৬ বলে ৮১ রান করে দিলশানের বলে অ্যান্ডারসন যখন এলবিডাব্লিউ হন, তখন ​জয়ের থেকে মাত্র ১০ রান দূরে নিউজিল্যান্ড। শেষের দিকে লুক রনচির ১৭ আর নাথান ম্যাককালামের ২৫ সব শঙ্কা দূরে ঠেলে প্রথম ওয়ানডেতে জয় সুনিশ্চিত করে নিউজিল্যান্ডের। নুয়ান কুলাসেকেরা ৪৩ রানে ​নিয়েছেন ২ উইকেট। এরাঙ্গা পেয়েছেন একটি উইকেট। দিলশান ২৮ রানে ২ উইকেট নিয়ে লড়াইটা কেবল জমাতেই পেরেছেন। সূত্র: এএফপি।