ছবিতে ছবিতে প্রথম টেস্টের প্রস্তুতি
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই, ২০১৫) শুরু হচ্ছে। গত তিন দিনের বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় স্টেডিয়ামের ইনডোর গ্রাউন্ডে ব্যাটিং প্র্যাকটিস সেরে নিয়েছে বাংলাদেশ দল। কেউ কেউ আবার শরীর গরম করতে মাঠে নেমেছেন। বাংলাদেশ দলের অনুশীলনের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন শামসুল হক।

টেস্ট ম্যাচ সিরিজের ট্রফি ধরে আছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা ও বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

অনুশীলনে দুষ্টুমি মাহমুদউল্লাহ ও মুমিনুলের।

অনুশীলনে বিশেষ মুহূর্তে মাহমুদউল্লাহ ও জুবায়ের।

ব্যাটিং ঝালিয়ে নিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার।

কী ভাবছেন মুশফি? দক্ষিণ আফ্রিকাকে কুপোকাত করার কোনো কৌশল?

ইনডোর অনুশীলনে সৌম্যর ব্যাটিং।

কালকের ম্যাচের পিচটা দেখে নিচ্ছেন সাকিব আল হাসান।

নিজেকে ঝাঁলিয়ে নিতে যাচ্ছেন মুস্তাফিজ ও রুবেল।

নেটে ব্যাটিং প্র্যাকটিস মুমিনুল ও ইমরুল।

ব্যাটিং অনুশীলনে মনোযোগী মুশফিক।

তামিমকে কী মন্ত্র দিচ্ছেন কোচ হাথুরাসিংহে?

অনবদ্য এক শটের চর্চায় সাকিব।

অনুশীলনের ফাঁকে সৌম্য, সাকিব ও নাসিরের খুনসুটি।