প্রথম তুষার ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান

৮ হাজার রান ও তুষার ইমরানের মধ্যে দূরত্ব ছিল ১৬ রানের। কাল কক্সবাজারের একাডেমি মাঠে ব্যবধানটা ঘুচিয়ে ফেলতে তুষারকে খেলতে হলো ২৯টি বল। উত্তরাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের ইনিংসের ৪৫তম ওভারের চতুর্থ বলটা সীমানার বাইরে পাঠিয়েই ইতিহাসের অংশ হলেন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে পেরোলেন ৮ হাজার রানের মাইলফলক। ৮ হাজার রান করতে ১৩২ ম্যাচের ২৩১ ইনিংস খেলতে হলো ২০০০ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত তুষারকে। এই রানের অধিকাংশই তুষার করেছেন জাতীয় লিগে খুলনা বিভাগের হয়ে (৫৩৮৫)।