প্রথম দিনটি বোলারদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেন স্টোকস:  ২২ রানে ৬ উইকেট
বেন স্টোকস: ২২ রানে ৬ উইকেট

তিনটি উইকেট পেলেই ছুঁয়ে ফেলবেন মাইলফলক। ইংল্যান্ডের প্রথম আর সব মিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট হবে তাঁর। এই অপেক্ষা নিয়ে কাল লর্ডস টেস্ট খেলতে নেমেছিলেন জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের প্রথম দুটি উইকেট নিয়েছেনও এই পেসার। কিন্তু তাঁকে আড়াল করে শেষ পর্যন্ত আলো কেড়ে নিয়েছেন বেন স্টোকস। দুর্দান্ত সুইং বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস এলোমেলো করে দিয়েছেন এই ইংলিশ পেসার।

১৪.৩ ওভারের স্পেলে ২২ রান দিয়ে স্টোকস নিয়েছেন ৬ উইকেট। প্রথম থেকে ষষ্ঠ উইকেটটি পেতে তাঁর খরচ হয়েছে আসলে ১৫ রান। স্টোকসের তোপেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১২৩ রানে। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন কাইরান পাওয়েল।

তবে প্রতিপক্ষকে কম রানে অলআউট করে দিলেও বোলারদের দাপটের দিনে খুব একটা স্বস্তিতে নেই ইংল্যান্ড। ২৪ রান তুলতেই যে তারা হারিয়ে ফেলে ৪ উইকেট। দিন শেষে ১৯ ওভারে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৪৬। স্টার স্পোর্টস।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫৭.৩ ওভারে ১২৩ (পাওয়েল ৩৯, শাই হোপ ২৯, চেজ ১৮,  বিশু ১৩*, ব্রাফেট ১০, হোল্ডার ৯ ; স্টোকস ৬/২২, অ্যান্ডারসন ২/৩১, রোল্যান্ড-জোন্স ২/৩২)।

ইংল্যান্ড ১ম ইনিংস: ১৯ ওভারে ৪৬/৪ (মালান ১৩*, স্টোকস ১৩*, কুক ১০, ওয়েস্টলি ৮; কেমার রোচ ২/২১, হোল্ডার ২/১৮)।