প্রথম দিনের খেলা পরিত্যক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিবি একাদশের সঙ্গে ইংল্যান্ডের দুই দিনের প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল আজ। তবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়ে গেছে। আউটফিল্ড খেলার উপযোগী না হওয়ায় আজ ঠিক সময়ে খেলা শুরু না হওয়ার শঙ্কা আগে থেকেই ছিল। আজ সেই শঙ্কাই সত্যি হয়েছে। সবকিছু ঠিক থাকলে কাল আবার নির্ধারিত সময়ে শুরু হবে দ্বিতীয় ও শেষ দিনের খেলা।