প্রথম দিবা-রাত্রির টেস্ট অ্যাডিলেডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিবা-রাত্রির টেস্ট নিয়ে অনেক দিন থেকেই আলোচনা। আলোচনার পর্ব পেরিয়ে এবার মাঠে গড়ানোর পালা। আগামী নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ড ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরে তিন টেস্ট সিরিজের তৃতীয়টিই হবে দিবা-রাত্রির। ২৭ নভেম্বর শুরু এই টেস্টের ভেন্যু অ্যাডিলেড ওভাল। গোলাপি রঙের কোকাবুরা বলে হবে খেলা। দিবা-রাত্রির টেস্ট খেলার জন্য অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দুই পক্ষেরই সম্মত হওয়ার খবরটি কাল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকইনফো।