প্রথম দুই ওয়ানডেতে নেই মালিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই টেস্টের সিরিজে ধবলধোলাই হলেও আগামীকাল থেকে শুরু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নতুন করে শুরু করতে চায় শ্রীলঙ্কা। লাহিরু থিরিমান্নে, তিলকরত্নে দিলশান ও নুয়ান কুলাসেকারা শ্রীলঙ্কা দলে যোগ দিয়েছেন। এতে দলের শক্তি বেড়েছে বলেই মনে করেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, ‘দিলশান, কুলাসেকারা ও থিরিমান্নে দলে যোগ দিচ্ছে। এতে দলে অভিজ্ঞতা বাড়বে। ওয়ানডে নিয়ে আমি আত্মবিশ্বাসীও।’ লঙ্কান দলে যোগ দেওয়ার কথা ছিল লাসিথ মালিঙ্গারও। কিন্তু ফিটনেস সমস্যায় শ্রীলঙ্কাতেই থেকে গেছেন ডানহাতি পেসার। শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, প্রথম দুটি ওয়ানডে খেলা হচ্ছে না মালিঙ্গার; পুরো সিরিজেই নাও খেলতে পারেন। তাঁর জায়গায় দলে যোগ দিয়েছেন রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা থিসারা পেরেরা। প্রথম ওয়ানডে ক্রাইস্টচার্চে। এএফপি, ক্রিকইনফো।