প্রথম বদলির নামও হিউজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিল হিউজ।
অস্ট্রেলিয়া ক্রিকেটের চিরকালীন হাহাকার হয়ে থাকবে নামটা। শন অ্যাবটের এক বাউন্সারে মাথায় আঘাত পেয়ে যে না-ফেরার দেশে চলে গেছেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার।
তাঁর মৃত্যুর পরই ক্রিকেট মাঠের নিরাপত্তার ব্যাপারে অনেক সতর্ক ক্রিকেট অস্ট্রেলিয়া। যার একটি হচ্ছে ‘কনকাশন প্রটোকল’—কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে তাঁর বদলি নামানো যাবে। প্রকৃতিরও কী অদ্ভুত খেয়াল—এই নিয়মে প্রথম বদলি খেলোয়াড়ের নামও হিউজ, ড্যানিয়েল হিউজ!
গত শুক্রবার ওয়ানডে এলিমিনেশন কাপের ফাইনালে ভিক্টোরিয়ার ফাস্ট বোলার পিটার সিডলের একটি বাউন্সার এসে লাগে নিউ সাউথ ওয়েলসের ওপেনার হিউজের মাথায়। সঙ্গে সঙ্গেই তাঁকে বদলি করে নামানো হয় অন্য খেলোয়াড় নিক লারকিনকে। ওয়ান ইন্ডিয়া।