প্রথম বিভাগ ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিনহাজ খানের দুর্দান্ত এক ইনিংসে কাল বিকেএসপিতে ৫ উইকেটে জিতেছে ওল্ড ডিওএইচএস। শেখ জামাল ক্রিকেটার্সের ১৫৬ রান তাড়া করতে নেমে মিনহাজের ৮৫ বলে ৮৩ রানের ইনিংসে ৮৭ বল বাকি রেখেই ম্যাচ শেষ করে দেয় তারা। বিকেএসপির অন্য মাঠে বারিধারা ড্যাজলার্স (৪৫.৩ ওভারে ১৮১) ২৯ রানে হারিয়েছে উদয়াচলকে (৪৬.৪ ওভারে ১৫২)। দিনের অন্য ম্যাচগুলোয় বাংলাদেশ বয়েজকে (২২২/৯) ৪ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক (২২৩/৬), ট্যালেন্ট হান্টের (৪৯.১ ওভারে ১৮৬) কাছে ৩৩ রানে হেরেছে বিকেএসপি (১৫৩), আর কাকরাইল বয়েজকে (১৯৯/৯) ২ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স (২০২/৮)।