প্রথম বিভাগ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাকরাইল বয়েজ ক্লাব কাল ৩৭৮ রানের পাহাড় গড়ে উদয়াচল ক্লাবকে ১২৮ রানে হারিয়েছে। কাল জয় পেয়েছে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ অগ্রণী ব্যাংকও, ৫৫ রানে হারিয়েছে সূর্যতরুণ ক্লাবকে। প্রিমিয়ার লিগে উঠে যাওয়া অন্য ক্লাব শাইনপুকুর অবশ্য কাল ৭ উইকেটে হেরেছে কালিন্দী ক্রীড়াচক্রের কাছে। দিনের অন্য ম্যাচে ওরিয়েন্ট স্পোর্টিংকে ৩ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্লাব।