প্রথম বিভাগ ক্রিকেট আজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০টি দল নিয়ে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হচ্ছে আজ। খেলা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লা আউটার ও বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে।
৯ রাউন্ড শেষে দুই গ্রুপের শীর্ষ চার দল খেলবে ‘সুপার এইটে’। অবনমন বাঁচাতে খেলবে পয়েন্ট তালিকার শেষ চারটি দল। এ পর্বের শেষ দুটি দলের অবনমন হবে দ্বিতীয় বিভাগ ক্রিকেটে। সুপার এইটে একবার করে একে অন্যের সঙ্গে খেলবে দলগুলো। শেষে শীর্ষ দুটি দল উন্নীত হবে ঢাকা প্রিমিয়ার লিগে।
আজ উদ্বোধনী দিনে মিরপুরে রূপগঞ্জের মুখোমুখি কাকরাইল। বিকেএসপির দুই মাঠে বারিধারা-উদয়াচল ও ওল্ড ডিওএইচএস-শেখ জামাল ম্যাচ। ফতুল্লার দুই মাঠে খেলবে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি-বিকেএসপি এবং অগ্রণী ব্যাংক-বাংলাদেশ বয়েজ।