প্রথম বিভাগ ক্রিকেট শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহ দুয়েক আগে টি-টোয়েন্টি লিগের ফাইনালে হেরেছিল তারা ইন্দিরা রোডের কাছে। সেই র্যাপিড ফাউন্ডেশন আবার মাঠে নামছে ৫০ ওভারের টুর্নামেন্টের শুরুর দিনই। খেলাঘর সমাজ কল্যাণ সমিতির সঙ্গে র‌্যাপিড ফাউন্ডেশনের ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ধানমন্ডি মাঠে আজ সকালে এই দুদলের ম্যাচের আগে থাকবে উদ্বোধনের আনুষ্ঠানিকতা। ২০টি দল খেলছে দুই গ্রুপে ভাগ হয়ে। আজ উদ্বোধনী দিনে ম্যাচ আছে আরও চারটি। খেলাগুলো হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠ, ফতুল্লা আউটার, বিকেএসপি ২ ও ৩ নম্বর মাঠে।