প্রথম বিভাগে দুই সেঞ্চুরির দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ কাল সেঞ্চুরি দেখেছে দুটি। ফতুল্লায় খান সাহেব ওসমান আলী আউটার স্টেডিয়ামে সায়মন আহমেদের ১২৮ বলে ১০০ রানের ইনিংসে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে ৪৪ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক। বিকেএসপির তিন নম্বর মাঠে উদয়াচল ক্লাবের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ১৪৩ রানে জিতিয়েছে আশরাফুল আলমের ১১৯ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস।
কাল অন্য দুই ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে কাকরাইল বয়েজ ক্লাব কালিন্দি ক্রীড়াচক্রকে ২ উইকেটে আর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ১ রানে হারিয়েছে সূর্যতরুণকে।