প্রথম লেগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডেতে ইংল্যান্ডের প্রথম ৪০০ রান। সপ্তম উইকেটে জস বাটলার ও আদিল রশিদের ১৭৭ রানের বিশ্ব রেকর্ড জুটি। পরশু এজবাস্টনে ইংল্যান্ড-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেটা উপহার দিয়েছে এ রকম আরও অনেক ‘প্রথমের’। যেমন ওয়ানডেতে প্রথম ইংলিশ লেগ স্পিনার হিসেবে আদিল রশিদ পেলেন ৪ উইকেট। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ওয়ানডেতে এখন শুধু বাংলাদেশ ও নিউজিল্যান্ডের লেগ স্পিনাররাই ৪ উইকেট নিতে পারেননি। লেগ স্পিনার হিসেবে ওয়ানডেতে সবচেয়ে বেশিবার ৪ উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন ও শহীদ আফ্রিদি। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের এই দুই বোলার ১৩ বার করে ৪ উইকেট নিয়েছেন।