প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলমান জাতীয় লিগের প্রথম ম্যাচেই মোহাম্মদ আশরাফুলকে ছাড়িয়ে গেলেন তুষার ইমরান। সিলেটের বিপক্ষে অপরাজিত ১৭৭ রান করে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা বাংলাদেশি ব্যাটসম্যান এখন তুষারই। ওই ম্যাচ শেষে প্রথম শ্রেণির ক্রিকেটে জাতীয় দলের এই সাবেক ব্যাটসম্যানের রান ছিল ৬৯৭২। আশরাফুলের ৬৯১৮। খুলনার তুষার ইমরান কাল বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে পেরিয়ে গেছেন ৭ হাজার রানের মাইলফলকও। ২০০০ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত তুষার ১১৫ ম্যাচের ২০৭ ইনিংসে পেরোলেন ৭০০০ রান। তুষার ও আশরাফুলের পর তালিকার তিনে রাজিন সালেহ, দুটি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া রাজিনের রান ৬৭৩১। ৬৫৬৭ রান নিয়ে চারে জাতীয় দলের আরেক সাবেক ফয়সাল হোসেন। প্রথম শ্রেণিতে বাংলাদেশের এই চার ব্যাটসম্যানই শুধু ৬ হাজার রান করেছেন।