প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল ০, সৌম্য ০, লিটন ০, শফিউল ০, রুবেল ০, জুবায়ের ০। বেঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের ছয়জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে এর চেয়েও বেশি শূন্য রানে আউট হওয়ার উদাহরণ আছে ৩৯টি। এর মধ্যে ৩২টিতে ইনিংসে সাত ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। বাকি সাত ইনিংসে শূন্যতে কাটা পড়েছেন আটজন করে। ইনিংসে প্রথম আট ব্যাটসম্যান শূন্য রানে আউট হন ১৮২৯ সালে। লর্ডসে জেন্টলমেন-প্লেয়ার্স ম্যাচে প্লেয়ার্সের প্রথম ইনিংসে ৮ জন শূন্য রানে ফেরেন। দলটি অলআউট ২৪ রানে। সর্বশেষ ঘটনাটি ১৯৪২ সালে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টুর্নামেন্টে। বার্বাডোজের বিপক্ষে প্রথম ইনিংসে ত্রিনিদাদের আট ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। ত্রিনিদাদ অলআউট মাত্র ১৬ রানে।