প্রথম সেশনে সাফল্য একটিই

খালেদে এল একমাত্র সাফল্যছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব সহজ একটা সেশন কাটাল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশি বোলারদের বোলিং ব্যাপারটাকে আরও সহজ করে তুলেছে। পোর্ট এলিজাবেথ টেস্টে এখনো পর্যন্ত বাংলাদেশি বোলাররা তেমন ভালো বোলুং করতে পারেননি। তবে আজ দলে ঢোকা বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম বেশ ভালো বোলিং করেছেন। এই সেশনে বাংলাদেশের সাফল্য বলতে খালেদ আহমেদের বলে লিটন দাসের দুর্দান্ত এক ক্যাচ হয়ে সারিল এরউইর ফেরা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ওই ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০৭। অধিনায়ক ডিন এলগার আজও দারুণ। তিনি ৫৯ রানে অপরাজিত। কিগান পিটারসন অপরাজিত ২৪ রানে

পোর্ট এলিজাবেথে ইতিহাস গড়লেন মিরাজ
ছবি: এএফপি

টসে হেরে ফিল্ডিংয়ে নেমে দিনের শুরুতেই উইকেট নিতে পারত বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই খালেদ আহমেদের বলে এরউয়ির বিরুদ্ধে এলবিডব্লুর জোরালো আবেদন হয়। কিন্তু নিজেদের মধ্যে আলাপ–আলোচনা করে রিভিউ নেওয়ার সিদ্ধান্তটাই নিতে পারলেন না বাংলাদেশি ক্রিকেটাররা। পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় রিভিউ নিলে আউট হতেন এরউয়ি।

১২তম ওভারেই অবশ্য খালেদ এরউয়িকে তুলে নেন। তাঁর বলে এরউয়ি ক্যাচ দেন উইকেটের পেছনে লিটন দাসকে। সেটি নিজের বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ভাবে লুফে নেন লিটন। প্রথম দুই ঘণ্টায় এটিই বাংলাদেশের একমাত্র সাফল্য। বাকিটা সময় দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা বাংলাদেশি বোলারদের খেলে গেছেন মোটামুটি নিশ্চিন্তেই।

ডারবান টেস্টে একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলেছিল বাংলাদেশ। পোর্ট এলিজাবেথে দুই স্পিনার নিয়ে খেলছে দল। দলে মেহেদী হাসান মিরাজের সঙ্গী হিসেবে ঢুকেছেন তাইজুল ইসলাম। আজ সকালে প্রথম ওভারটি খালেদ করলেন। কিন্তু দ্বিতীয় ওভারেই তৈরি হয়েছে ইতিহাস। অন্যপ্রান্ত থেকে বোলিং উদ্বোধন করেন মেহেদী হাসান মিরাজ। ১৩৩ বছর পর এই প্রথম পোর্ট এলিজাবেথে একজন স্পিনার বোলিং উদ্বোধন করলেন।

ইতিহাস গড়েছেন ঠিকই, কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের খুব যে পরীক্ষায় ফেলেছেন, তা বলা যাবে না। ৭ ওভারে ৩২ রান দিয়েছেন তিনি। তাইজুল অবশ্য ভালো বোলিং করেছেন। তিনি ৫ ওভারে দিয়েছেন ৯ রান।