প্রথম ১০ ম্যাচের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে অভিষেকে ৫ উইকেট, পরের ম্যাচে ৬। ২০১৫ সালে ভারতের বিপক্ষে দুনিয়া কাঁপানো আবির্ভাব মোস্তাফিজুর রহমানের। প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়েই রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার। ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড। তৃতীয় ম্যাচে ২ উইকেট নিয়েও রেকর্ডটা ধরে রেখেছিলেন। চতুর্থ থেকে অষ্টম ম্যাচের রেকর্ডটা অবশ্য নিজের করতে পারেননি ‘কাটার’ মাস্টার। তবে নবম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেট নিয়ে রেকর্ডটা পুনরুদ্ধার করেছিলেন ফিজ। ৯ ম্যাচে ২৬ উইকেট নিয়ে মোস্তাফিজের সঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের মিচেল ম্যাকলেনাহানও। কাল অবশ্য ম্যাকলেনাহানের পেছনে পড়ে গেলেন মোস্তাফিজ। ১০ ম্যাচে মোস্তাফিজের ২৮ উইকেট, ম্যাকলেনাহানের ২৯। ১১ ম্যাচের রেকর্ডও ২৯ উইকেট। তাই দ্বিতীয় ওয়ানডেতে আরেকটি সুযোগ মোস্তাফিজের।

.
.

প্রথম ১০ ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট
২৯
মিচেল ম্যাকলেনাহান   নিউজিল্যান্ড
২৮
ওটিস গিবসন   ওয়েস্ট ইন্ডিজ
২৮
মোস্তাফিজুর রহমান   বাংলাদেশ
২৫
অজন্তা মেন্ডিস   শ্রীলঙ্কা
২৫
রায়ান হ্যারিস   অস্ট্রেলিয়া