প্রথম ২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট অভিষেকের ১৪ বছর পূর্তির দুদিন পরই দেখা মিলল ২০০ রানের প্রথম উদ্বোধনী জুটির। দুই শ ছাড়ানো উদ্বোধনী জুটি পেতে বাংলাদেশকে খেলতে হলো ৮৮ ম্যাচ ও ১৭৩ ইনিংস। অবাক করা তথ্য, উদ্বোধনী জুটিতে দুই শ পেতে বাংলাদেশের চেয়ে বেশি ম্যাচ খেলতে হয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কা ১০২তম ম্যাচে, ইংল্যান্ড ১০৭তম ম্যাচে ও অস্ট্রেলিয়া ১৬১তম ম্যাচে পেয়েছে প্রথম ২০০ রানের উদ্বোধনী জুটি। সবচেয়ে কম ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। অভিষেকের ১৪ দিন পর নিজেদের দ্বিতীয় ম্যাচেই ২০০ রানের উদ্বোধনী জুটি পেয়ে যায় কিউইরা।