প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই অন্তত একবার ইনিংসে ৬ বা তার বেশি উইকেট পাওয়া মাত্র তৃতীয় বোলার বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। প্রথম দুজন ইংল্যান্ডের অ্যালেক বেডসার ও ভারতের নরেন্দ্র হিরওয়ানি। বেডসার ১৯৪৬ সালে লর্ডসে টেস্ট অভিষেকে ভারতের বিপক্ষে দুই ইনিংসে ৭ ও ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও নেন ১১ উইকেট। এবার অবশ্য প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট। ৮ দুগুণে ১৬ উইকেট নিয়ে ক্যারিয়ার শুরু করা হিরওয়ানি দ্বিতীয় টেস্ট পান ২ ও ৬ উইকেট। তবে টেস্ট অভিষেকের পর টানা সবচেয়ে বেশি ম্যাচে অন্তত একবার ৫ উইকেট নেওয়ার রেকর্ড ছুঁতে অনেক দূর যেতে হবে মিরাজকে। উনিশ শতকের অস্ট্রেলীয় পেসার চার্লি টার্নার অভিষেকের পর টানা ৫ ম্যাচে ৫ উইকেট পেয়েছিলেন। এই ৫ ম্যাচে আটবার ৫ উইকেট নেওয়া টার্নার মোট উইকেট নিয়েছিলেন ৫০টি।