প্রদর্শনীতে ধোনির ব্যাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহূর্তটা মহেন্দ্র সিং ধোনি কখনোই ভুলতে পারবেন না। কুলাসেকারাকে আছড়ে ফেললেন সীমানার ওপারে, ২৮ বছরের শিরোপা-খরা ঘুচল ভারতের। যে ব্যাটে ভর করে চার বছর আগে ভারতের বিশ্বকাপ শিরোপা এসেছিল, সেটি এবার প্রদর্শনীতে উঠছে। ২০১১ সালের জুলাইয়ে নিলামে তোলার পর ব্যাটটার দাম উঠেছিল ৯০ লাখ রুপির মতো। দিল্লির একটি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী অমিত ভাগচান্দকা কিনে নিয়েছিলেন ধোনির অটোগ্রাফসহ সেই ব্যাট। সেটির এখনকার বাজারমূল্য প্রায় ১ কোটি রুপি। ভাগচান্দকা আশাবাদী, এবারও ভারত বিশ্বকাপ জিতবে। ঘোষণাই দিয়ে দিয়েছেন, সেটা হলে যে দামই হোক না কেন ধোনির ব্যাট আবারও কিনবেন। এনডিটিভি।