প্রধান নির্বাচক প্রসাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এস কে প্রসাদ ক্রিকেট ছেড়েছিলেন ৩৩তম জন্মদিনের আগেই। সাবেক উইকেটকিপার এবার ৪১ বছরেই হয়ে গেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক। কাল সন্দীপ পাতিলের উত্তরসূরি হিসেবে প্রসাদের নাম ঘোষণা করেছে বিসিসিআই। ১৯৯৮ থেকে ২০০০ সালের মধ্যে ৬টি টেস্ট ও ১৭টি ওয়ানডে খেলা প্রসাদ ছিলেন পাতিলের নির্বাচক কমিটিতেও। পাঁচ সদস্যের কমিটির অন্য চার সদস্য সাবেক অফ স্পিনার সরণদীপ সিং, সাবেক ব্যাটসম্যান গগন খোড়া, দেবাং গান্ধী ও যতিন পারাঞ্জপে। এবারই প্রথম নির্বাচক হতে রীতিমতো আবেদন করতে হয়েছে প্রার্থীদের। যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের পরই নির্বাচক নির্বাচন করেছে বিসিসিআই। ক্রিকইনফো।