প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক পদে নিয়োগ পেলেন মিনহাজুল আবেদীন। দল নির্বাচনপদ্ধতি নিয়ে অসন্তোষ জানিয়ে সরে দাঁড়ানো ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হলেন তিনি। আজ মিরপুরে বিসিবি প্রধান নাজমুল হাসান মিনহাজুলকে প্রধান নির্বাচক পদে নিয়োগের খবর জানিয়েছেন। তিন সদস্যের নির্বাচক দলে পরিবর্তন এসেছে আরেকটি, সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে ফিরিয়ে আনা হয়েছে কমিটিতে। কয়েক দিন আগে তাঁকে মহিলা দলের প্রধান নির্বাচক করা হয়েছিল। ফারুক আহমেদের শূন্যস্থান পূরণেই ফেরানো হয়েছে হাবিবুলকে। কমিটির তিন নম্বর সদস্য সাজ্জাদ আহমেদ।