প্রধানমন্ত্রীর নিমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনিও মাঠে ছিলেন পরশু। পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্ছ্বসিত ছিলেন সাধারণ একজন সমর্থকের মতোই। টিভিতে চোখ রাখা সব দর্শকই সেটি দেখেছেন। তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণভবনে সংবর্ধনার নিমন্ত্রণ দিয়ে চমকে দিয়েছেন মাশরাফিদের। কাল দুপুরে গণভবনে সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা চমকে দিয়েছেন আরও। ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপ এবং পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টির সাফল্যের জন্য মাশরাফিদের নিজের পক্ষ থেকে ২ কোটি টাকা দেবেন। সব মিলিয়ে বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রাপ্তিটা কম হবে না। আইসিসির প্রাইজমানি, বিসিবি ও অন্যান্য প্রতিষ্ঠানের পুরস্কার মিলিয়ে মোট ৮ কোটি টাকা পাবে বাংলাদেশ দল। পাশাপাশি জাতীয় দলের যেসব ক্রিকেটারকে আগে গাড়ি দেওয়া হয়নি, তাঁদের গাড়ি দেওয়ার এবং ক্রিকেটারদের জন্য ভালো আবাসনের ব্যবস্থা করার পরিকল্পনাও জানিয়েছেন প্রধানমন্ত্রী
বাসস