প্রশ্নবিদ্ধ কৌশলের বোলিং অ্যাকশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রঙ্গনা হেরাথ-পরবর্তী শ্রীলঙ্কা স্পিন আক্রমণে উজ্জ্বল ভবিষ্যতের ছবি আঁকে তাঁর অফ স্পিনে। শুরুটাও হয়েছে প্রতিশ্রুতি জাগিয়েই—৬ টেস্টের ক্যারিয়ারে এরই মধ্যে সংগ্রহে ২৪ উইকেট। তবে এবার নতুন একটি উদ্বেগ ঘিরে ধরেছে থারিন্ডু কৌশলের স্বপ্নযাত্রাকে। প্রশ্নের মুখে পড়ে গেছে শ্রীলঙ্কান এই তরুণ অফ স্পিনারের বোলিং অ্যাকশন।
ভারতের বিপক্ষে মাত্রই শেষ হওয়া সিরিজের তৃতীয় টেস্টের পর ম্যাচ রেফারির প্রতিবেদনে কৌশলের বোলিং অ্যাকশনের পাশে ‘লাল দাগ’ পড়েছে। গত বুধবার আইসিসি জানিয়েছে, ‘ম্যাচ অফিশিয়ালদের প্রতিবেদনটি শ্রীলঙ্কান ক্রিকেট ব্যবস্থাপকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতিবেদনে ২২ বছর বয়সীর বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।’
তবে এখনই ঘাবড়ানোর কিছু নেই কৌশলের। আগামী ১৪ দিনের মধ্যে তাঁকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে চেন্নাইয়ের রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ে। এর আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলতে কোনো বাধা নেই গলে জন্ম নেওয়া এই ক্রিকেটারের। রয়টার্স।