প্রস্তুত হেনরিকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেনরিকস
হেনরিকস

জেমস ফকনার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে খেলতে পারবেন না। এর পরও যদি চোট কাটিয়ে উঠতে না পারেন, তাঁর জায়গায় কাকে নেবে অস্ট্রেলিয়া? ময়জেস হেনরিকস বলছেন, তিনি প্রস্তুত, ‘মাঝের ওভারগুলোয় বোলিং আর নিচের দিকে ব্যাটিং করতে হবে। আমি আত্মবিশ্বাসী, ফকনারের শূন্যস্থান আমি পূরণ করতে পারব।’ তবে সতীর্থ যাতে দ্রুত সেরে ওঠেন, হেনরিকসের প্রার্থনা এমনই, ‘কারও দুর্ভাগ্যজনক অবস্থায় তার জায়গা নেওয়াটা সুখকর নয়। আশা করি জেমস (ফকনার) দ্রুত সুস্থ হয়ে উঠবে। মাঠে নামার জন্যও প্রস্তুত হবে।’ ফকনারের সঙ্গে নিজেকে তুলনা করতেও রাজি নন এই অলরাউন্ডার, ‘আমি তার থেকে সম্পূর্ণ আলাদা খেলোয়াড়। অস্ট্রেলিয়ার হয়ে তার পারফরম্যান্স অসাধারণ। আর আমি এখনো ওয়ানডেতে তেমন কিছু করতে পারিনি।’ আইএএনএস।