প্রস্তুতি ম্যাচ জিতল যুবারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কতটা স্পিন পরীক্ষা দিতে হবে, সেটির একটি নমুনা প্রস্তুতি ম্যাচেই পেয়ে গেল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। সালেহ আহমেদের লেগ স্পিনের জবাবই জানা ছিল না প্রোটিয়া যুবাদের। মূল সিরিজ শুরুর আগে দুদল মুখোমুখি হয়েছিল গা গরমের ম্যাচে। কাল বিকেএসপির সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
টস জিতে উদ্বোধনী জুটিতে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৫৯ রান। সালেহ আহমেদ বোলিংয়ে এসে পাল্টে দেন চিত্র। পরের ১১ ওভারে আসে মাত্র ৭ রান, উইকেট ৫টি! সব উইকেটই নেন সালেহ। পরে সর্বোচ্চ রান করা উইয়ান মাল্ডারকেও ফেরান সালেহ। ১০ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট! ৫০ ওভারে ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকা তুলতে পারে ১৭১। বাংলাদেশের কেউ পঞ্চাশ ছুঁতে পারেননি। তবে রান পেয়েছেন বেশ কজন। ৩৮ রানে স্বেচ্ছা অবসর নেন অধিনায়ক নাজমুল হোসেন, সঙ্গে সাইফ (৩৫), শফিউল (২৬) ও মোসাদ্দেকরা (২৪) মিলে ১২ ওভার আগেই জিতিয়ে দেন দলকে।