প্রস্তুতি ম্যাচে অধিনায়ক ইমরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সফরে একটিই মাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা দল। কাল ফতুল্লা স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু সেই টি-টোয়েন্টি ম্যাচে তাদের প্রতিপক্ষ ইমরুল কায়েসের নেতৃত্বাধীন বিসিবি একাদশ। ১২ সদস্যের দলে বাংলাদেশের মূল টি-টোয়েন্টি দলেরও দুজন খেলোয়াড় আছেন—সোহাগ গাজী ও রনি তালুকদার। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাওয়া সোহাগের জন্য এটা তাই নিজেকে দেখে নেওয়ার সুযোগও।
বিসিবি একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক, রনি তালুকদার, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল হাসান, সৈকত আলী, শুভাগত হোম, আবদুর রাজ্জাক, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, আবুল হাসান ও কামরুল ইসলাম।