প্রস্তুতি ম্যাচে ৭৪-এর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান ৭৪। করেছেন তিনজন! আরও অবাক হওয়ার ব্যাপার, ঠিক ৭৪ রানেই ম্যাচটি জিতেছে ভারত। ৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের অস্ট্রেলিয়া সফরে ভারত প্রথম প্রস্তুতি ম্যাচে কাল এই রানে হারিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশকে। ২০ ওভারের ম্যাচে ধাওয়ান ও কোহলির ৭৪ রানের দুটি ইনিংসের সৌজন্যে ৪ উইকেটে ১৯২ করে ভারত। স্বাগতিক দলের ওপেনার বার্ট অপরাজিত ৭৪ করলেও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্কোর হয় ১১৮/৬। ১২ জানুয়ারি পার্থে প্রথম ম্যাচ দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৬ জানুয়ারি। ক্রিকইনফো।