প্রস্তুতি ম্যাচের দলে সৌম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৭ অক্টোবর। এর আগে ৪ অক্টোবর বিসিবি একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সফরকারীরা। ফতুল্লায় অনুষ্ঠেয় এই প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৩ সদস্যের দল ঘোষণা করেছে। আফগানিস্তান সিরিজের দলে থাকা সৌম্য সরকার, ইমরুল কায়েস ও নাসির হোসেন আছেন বিসিবি একাদশে।
বিসিবি একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন, শুভাগত হোম চৌধুরী, আল আমিন জুনিয়র, নুরুল হাসান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম, আলাউদ্দিন বাবু, আল আমিন হোসেন, এবাদত হোসেন ও মানিক।