প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ নভেম্বর ওয়ানডে সিরিজ শুরুর আগে ১৯ নভেম্বর সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সীমিত ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ওই ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। কাল ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড।
বিসিবি একাদশ: এনামুল হক, শামসুর রহমান, রনি তালুকদার, সাব্বির রহমান, সৌম্য সরকার, নাসির হোসেন, শুভাগত হোম, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলী, শফিউল ইসলাম, আবুল হাসান, মোহাম্মদ শহীদ ও নাজমুল হোসেন শান্ত।