প্রস্তুতির অধিনায়ক নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল দলে থাকার লড়াইয়ে রনি তালুকদারের সঙ্গে অল্পের জন্য পেরে ওঠেননি লিটন দাস। তবে প্রস্তুতি ম্যাচের দলে আছেন এই দুজনই। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে জায়গা হয়েছে দল থেকে বাদ পড়া ইমরুল কায়েস ও অ্যাকশন শুধরে ফেরার লড়াইয়ে থাকা সোহাগ গাজী। ওয়ানডে দলে থাকা ৫ জন আছেন প্রস্তুতি ম্যাচের দলে। নেতৃত্ব দেবেন নাসির হোসেন। পাকিস্তান বাংলাদেশে পা রাখবে ১৩ এপ্রিল। বিসিবি একাদশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ ১৫ এপ্রিল, ফতুল্লায়।
প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ: নাসির হোসেন (অধিনায়ক), ইমরুল কায়েস, রনি তালুকদার, লিটন দাস, মুমিনুল হক, শুভাগত হোম, সোহাগ গাজী, আল আমিন হোসেন, সাব্বির রহমান, জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম, আবুল হাসান, মুক্তার আলী, মোহাম্মদ শহীদ।